Dr. Nahida Begum

Faculty Member image

Dr. Nahida Begum

Associate Professor

Comilla University
Cumilla-3506, Bangladesh

nahid.oprotim13@gmail.com
01719-900769

নাহিদা বেগম চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী গ্রামে জন্মগ্রহণ করেছেন। তাঁর পিতার নাম: আব্দুল মজিদ দেওয়ান (মৃত) ও মাতার নাম: ইয়ারন নেছা (মৃত) । নাহিদা বেগম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালির তত্ত্বাবধানে 'হুমায়ূন আহমেদের উপন্যাস:  মধ্যবিত্ত জীবন' শিরোনামে পিএচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর আগ্রহের ক্ষেত্র সৃজনশীল সাহিত্য চর্চা ও সাংস্কৃতিক কর্মপ্রবাহ।
সাহিত্যে স্বীকৃতিস্বরূপ তিনি 'যূথচারী আঁধারের গল্প' গ্রন্থটির জন্য কথাসাহিত্য বিভাগে 'কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১৮', 'পুরুষপাঠ' গ্রন্থটির জন্য নবীন সাহিত্য শ্রেণিতে 'এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০২০'  এবং  বাংলা সাহিত্যে অবদানের জন্য কথাসাহিত্য বিভাগে মোহাম্মদ নাসির উদ্দীন সাহিত্য পুরষ্কার-২০২৪ অর্জন করেছেন।

বি. এ (সম্মান) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা 2005
এম. এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা 2006
পিএইচ. ডি. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা 2023

শহীদ পুলিশ স্মৃতি কলেজ, বাংলাদেশ
প্রভাষক ( বিভাগীয় প্রধান )
August 2008 - March 2015


কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, বাংলাদেশ
প্রভাষক (বাংলা)
March 2015 - March 2018


কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, বাংলাদেশ
সহকারী অধ্যাপক (বাংলা)
March 2018 - Present


1 Dr. Nahida Begum : হুমায়ূন আহমেদের উপন্যাস: প্রেম ও যৌন মনস্তত্ত্ব , ভাষা-সাহিত্যপত্র ৫০তম সংখ্যা, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় , issn:2308-6432 , June , 2024 .
2 Dr. Nahida Begum : বাংলা প্রবাদ ও বাগধারায় পৌরাণিক প্রসঙ্গ অন্বেষণ , বাংলা গবেষণা জার্নাল, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর , issn:2958-7271 , July , 2022 .
3 Dr. Nahida Begum : রদ্র মুহম্মদ শহিদুল্লা’র মানুষের মানচিত্র: ঐতিহ্যচেতনার স্বরূপ , ভাষা-সাহিত্য পত্রিকা, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা , April , 2022 .
4 Dr. Nahida Begum : সৈয়দ শামসুল হকের ছোটোগল্পে মধ্যবিত্ত জীবনসংকট , রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পত্রিকা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ , issn:2709-2348 , February , 2021 .
5 Dr. Nahida Begum : সেলিম আল দীনের যৈবতী কন্যার মন : একটি নারীবাদী পর্যবেক্ষণ , THE COMILLA UNIVERSITY JOURNAl OF ARTS, faculty of Arts & Humanities, Comilla University , no.2616-8278 , June , 2020 .
6 Dr. Nahida Begum : বাংলাদেশের সংবাদপত্রের ভাষা (১৯৭১-২০০৫): একটি ভাষাবিজ্ঞান ভিত্তিক পর্যালোচনা সাহিত্যিকী , বাংলা গবেষণা সংসদ, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় , issn:1994-4888 , November , 2016 .
7 Dr. Nahida Begum : সৈয়দ শামসুল হকের ছোটগল্প : মনস্তাত্ত্বিক প্রসঙ্গ , মানববিদ্যা গবেষণাপত্র, কলা অনুষদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ , issn:2518-5853 , July , 2016 .

তাঁর চারটি ছোটগল্পের বই প্রকাশিত হয়েছে। বই এর তালিকা:
১. অলকার ফুল ( ২০১৭), প্রকাশনী: বাঙালি
২. যূথচারী আঁধারের গল্প (২০১৮), প্রকাশনী: কথাপ্রকাশ
৩. পুরুষপাঠ (২০১৯), প্রকাশনী: ঐতিহ্য
৪. বহু বসন্তের দাগ (২০২৩), প্রকাশনী: ঐতিহ


  • বিশ্বসাহিত্য, লোকসাহিত্য, তুলনামূলক সাহিত্য, সাম্প্রতিক সাহিত্য  
Program Course Session Course Outline Course Materials