Professor
Comilla University
Cumilla-3506, Bangladesh
অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী।
জন্ম ৭ ফেব্রুয়ারি ১৯৮৩, কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। স্কুল কলেজের পাঠ শেষ করে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে স্নাতক পর্বে ভর্তি হন। 'বাংলা কথাসাহিত্যে' প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে "লোকসংস্কৃতি ও লোকভাষা" বিষয়ে এমফিল এবং "বাংলাদেশের উপন্যাসে নায়ক" বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
গবেষণা প্রতিষ্ঠানে তাঁর কর্মজীবন শুরু, এরপর ২০১০ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন। বর্তমানে অধ্যাপক হিসেবে কর্মরত এবং তৃতীয়বারের মতো বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।
শামসুজ্জামান মিলকী একজন গবেষক ও সাহিত্য-সমালোচক। গবেষণা-সম্পাদনাসহ এ যাবত তাঁর ৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর একটি কাব্যগ্রন্থ রয়েছে। দেশবিদেশের জার্নালে তাঁর ২২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সম্পাদনাগ্রন্থেও রয়েছে বেশকিছু প্রবন্ধ।
ছাত্রজীবন থেকেই শামসুজ্জামান মিলকী সেমিনার-কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করে আসছেন। বাংলাদেশ ও ভারতের ১৫টি সেমিনারে তিনি আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেছেন। ১০-এর অধিক 'কনফারেন্স পেপার' রয়েছে তাঁর।
শামসুজ্জামান মিলকীর তত্ত্বাবধানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে ১১ জন শিক্ষার্থী স্নাতকোত্তর-গবেষণা (এমএ থিসিস) সম্পন্ন করেছেন। তিনি বাংলা বিভাগের জার্নাল "ভাষা-সাহিত্য পত্রিকা"র প্রথম সম্পাদক।
বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-র অধীনে একটি গবেষণা-প্রকল্প পরিচালনা করছেন।
| BA (Hons) | Jahangirnagar University | Bangla | 2005 |
| MA (Thesis) | Jahangirnagar University | Bangla | 2006 |
| MPhil | Jahangirnagar University | ময়মনসিংহের লোকসংস্কৃতি: লোকভাষাগত বিশ্লেষণ | 2012 |
| Ph-D | Jahangirnagar University | বাংলাদেশের উপন্যাস (১৯৭১-২০০০): নায়ক-নির্মাণ | 2022 |
|
Comilla University, Bangladesh |
|
Comilla University, Bangladesh |
|
Comilla University, Bangladesh |
|
Comilla University, Bangladesh |
|
গবেষণা—প্রবন্ধ ২৪টি
১. ‘পূর্ব—পশ্চিম ও গায়ত্রী সন্ধ্যা: ইতিহাসের কথাশিল্প’, দ্য জার্নাল অব কুমিল্লা ইউনিভার্সিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, সংখ্যা ১, খন্ড ১, জুন ২০১২। ২. ‘উনসত্তরের গণঅভ্যুত্থান ও বাংলাদেশের উপন্যাস’, ডেভেলপমেন্ট কম্পাইলেশন, সিএইচআরআইডি, ঢাকা, সংখ্যা ১, ফেব্রুয়ারি ২০১৩। ৩. ‘ময়মনসিংহের ভাটি অঞ্চলের লোকভাষা: সমাজভাষাবিজ্ঞান ও প্রথাগত ব্যাকরণের আলোকে’, দ্য জার্নাল অব কুমিল্লা ইউনিভার্সিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, সংখ্যা ১, খন্ড ১, জুন ২০১৩। ৪. ‘বাউল—কবি জালাল খাঁ: মরমি সঙ্গীতের অগ্নিপুরুষ’, বাংলা গবেষণা পত্রিকা, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, সংখ্যা ৮, নভেম্বর ২০১৩। ৫. ‘সুফিয়া কামালের ছোটগল্প: বিষয়—ভাবনা’, বাংলা গবেষণা পত্রিকা, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, সংখ্যা ৯, অক্টোবর ২০১৬। ৬. ‘প্রেমেন্দ্র মিত্রের প্রথম পর্বের গল্প: মূল্যবোধের সংকট’, দ্য কুমিল্লা ইউনিভার্সিটি জানার্ল অব আর্টস, কলা ও মানবিক অনুষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, জুন ২০১৬। ৭. ‘কুমিল্লার লোকসঙ্গীত: লোকজীবন ও সমাজ’, রুদ্রমঙ্গল, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, মে ২০১৭। ৮. ‘চল্লিশের দশকের কবিতা ও আহসান হাবীবের প্রেম—চেতনা’, দ্য কুমিল্লা ইউনিভার্সিটি জানার্ল অব আর্টস, কলা ও মানবিক অনুষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, জুন ২০১৭। ৯. ‘মুনীর চৌধুরীর নাট্যচিন্তা ও তাঁর রাজনৈতিক একাঙ্ক নাটক’, থিয়েটার জার্নাল, নাট্যকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২০১৮। ১০. ‘মাহমুদুল হকের উপন্যাস: দ্বিবাচনিকতার সূত্র—সন্ধান, সাহিত্যিকী, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জুলাই ২০১৮। ১১. ‘জয়নুল আবেদিনের চিত্রকলা: চিরায়ত বাংলার বুনোফুল’, ভাষা—সাহিত্য পত্রিকা, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, এপ্রিল ২০২০। ১২. ‘বঙ্গবন্ধুর জবানিতে শহীদ সাহেব: যুগলবন্দির অনন্য নজির’, রুদ্রমঙ্গল, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, মে ২০২০। ১৩. ‘অ্যারিস্টোফানিসের শান্তি: যুদ্ধবিরোধী মহৎ কমেডি’, দ্য কুমিল্লা ইউনিভার্সিটি জার্নাল অব আর্টস, কলা ও মানবিক অনুষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, জুন ২০২০। ১৪. ‘আবুজাফর শামসুদ্দীনের উপন্যাস: বাঙালি মুসলমানের চিন্তাধারার প্রতিচ্ছবি’, বাংলা গবেষণা জার্নাল, চতুর্থ সংখ্যা, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ২০২১। ১৫. ‘দেশভাগের আলোকে শওকত আলীর উপন্যাস: একটি পর্যালোচনা’, চতুর্থবার্তা, কলকাতা, ভারত, এপ্রিল ২০২১। ১৬. ‘মহাশ্বেতা দেবীর উপন্যাস: প্রসঙ্গ নকশাল আন্দোলন’, জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব আর্টস, কলা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা, জুন ২০২১। ১৭. ‘অসমাপ্ত আত্মজীবনী—তে কলকাতা জীবন: শেখ মুজিবের মগ্নচৈতন্যের উদ্দীপন’, বঙ্গবিদ্যা, ২য় সংখ্যা, বাংলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ। ১৮. ‘অসমাপ্ত আত্মজীবনী—তে ভাষা আন্দোলন: একটি ইতিহাস—ভিত্তিক পাঠ’, দ্য কুমিল্লা ইউনিভার্সিটি জার্নাল অব আর্টস, কলা ও মানবিক অনুষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, জুন ২০২১। ১৯. ‘হাবিলদার কবির বিদ্রোহী কবিতা: পরিপ্রেক্ষিত ও সর্বকালীন প্রাসঙ্গিকতা’, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ (যৌথ), আগস্ট ২০২২। ২০. ‘উপন্যাসে নায়ক: একটি তাত্ত্বিক পর্যবেক্ষণ’, বাংলা একাডেমি পত্রিকা, অক্টোবর—ডিসেম্বর ২০২২। ২১. ‘মহাশ্বেতা দেবীর ছোটগল্পে রাজনৈতিক অভিক্ষেপ: প্রসঙ্গ নকশাল আন্দোলন’, জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব আর্টস, কলা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা, ডিসেম্বর ২০২২।
সম্পাদিত গ্রন্থভুক্ত গবেষণা—প্রবন্ধ: ৩টি ২২. ‘ভিক্ষুকের গান: সংজ্ঞায়ন ও শ্রেণিকরণ’, ভিক্ষুকের গান: জীবন—জীবিকার সুরলিপি, (সিরাজ সালেকীন সম্পাদিত), (ঢাকা: কথাপ্রকাশ, ২০২১)। ২৩. ‘বিদ্রোহী: শুধু বিক্ষোভ নয়, চিরায়ত প্রক্ষোভেরও প্রকাশ’, বিদ্রোহী: শতবর্ষে শতদৃষ্টি, (মুহম্মদ নুরুল হুদা সম্পাদিত), (ঢাকা: বাংলা একডেমি, ২০২২)। ২৪. ‘বাংলা কবিতায় স্বাধিকার—চেতনা: পূর্ববাংলা থেকে বাংলাদেশ’ গণচেতনার উদ্ভাসনে বাংলা সাহিত্য, (ড. বিপুল মন্ডল সম্পাদিত), (কলকাতা: বঙ্গীয় সাহিত্য পরিষদ, ২০২২)। |
|
গ্রন্থসংখ্যা ৮টি গবেষণা—গ্রন্থ
সম্পাদনা—গ্রন্থ
কাব্য—গ্রন্থ
|
|
সেমিনার/ওয়েবিনারে অংশগ্রহণ
১. প্রবন্ধ উপস্থাপক, ‘লোকসংস্কৃতি: অতীত—বর্তমান—ভবিষ্যত’ শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার, আয়োজক: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত, ২৩—২৫ মার্চ ২০১৮। ২. প্রবন্ধ উপস্থাপক, ‘আবহমানকালের বাংলা কবিতা’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার, আয়োজক: রবীন্দ্র—ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত, ২৭—২৮ মার্চ ২০১৮। ৩. প্রবন্ধ উপস্থাপক, ‘জনতায় নির্জনতায় বিভূতিভূষণ’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক ওয়েবিনার, আয়োজক: শ্রীকৃষ্ণ কলেজ (কল্যাণী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত) নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত, ২১ জুলাই ২০২০। ৪. প্রবন্ধ উপস্থাপক, ‘বাংলা আখ্যান রচনায় নারী’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক ওয়েবিনার, আয়োজক: গুসকরা কলেজ (বর্ধমান বিশ্ববিদ্যালয় অধিভুক্ত), বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত, ৮—৯ সেপ্টেম্বর ২০২০। ৫. প্রবন্ধ উপস্থাপক, ‘১৯৪৭ পরবর্তী বাংলা ছোটগল্প’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক ওয়েবিনার, আয়োজক: বলরামপুর কলেজ (সিধো—কানহো—বীরসা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত), পুরুলিয়া, ভারত, ৩—৪ অক্টোবর ২০২০। ৬. প্রবন্ধ উপস্থাপক, ‘গণচেতনার উদ্ভাসনে বাংলা সাহিত্যের এপার—ওপার’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক ওয়েবিনার, আয়োজক: শ্রীকৃষ্ণ কলেজ (কল্যাণী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত) পশ্চিমবঙ্গ, ভারত, ২৪ এপ্রিল ২০২১। ৭. সভাপতি, ‘চেনা নজরুল, অচেনা নজরুল’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক ওয়েবিনার, আয়োজক: বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, বাংলাদেশ, ১৭—১৫ জুন ২০২১। ৮. প্রবন্ধ আলোচক, ‘কাজী নজরুল ইসলামের ছোটগল্পে নিম্নবর্গ’, আয়োজক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল ময়মনসিংহ, ২৭ আগস্ট ২০২১। ৯. বিশেষ আলোচক, ‘তারুণ্যের চিত্ত—চেতনায় রবীন্দ্র—নজরুল’, আয়োজক: সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৩১ আগস্ট ২০২১। ১০. বিশেষ আলোচক, ‘মাতৃভাষা রূপখনি, পূর্ণ মনি জালে’, আয়োজক: রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ, নরেন্দ্রপুর, কলকাতা, ভারত, ২১ ফেব্রুয়ারি ২০২২। ১১. আলোচক: ‘বাংলাদেশের সাহিত্যে ভাষা আন্দোলনের প্রতিফলন’, আয়োজক: রামানন্দ সেন্টেনারি কলেজ’ পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ভারত, ২১ ফেব্রুয়ারি ২০২২। ১২. প্রবন্ধ উপস্থাপক, ‘ভারতের স্বাধীনতার ৭৫ বছর’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক ওয়েবিনার, আয়োজক: বাংলা বিভাগ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা, ভারত, ১৬ মার্চ ২০২২। ১৩. আলোচক: ‘বাংলাদেশের উপন্যাসে দেশভাগ—প্রসঙ্গ’, আয়োজক: রামানন্দ সেন্টেনারি কলেজ, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ভারত, ১৯ মে ২০২২। ১৪. প্রবন্ধ উপস্থাপক, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে নজরুল আগমনের ৫০ বছর’ শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার, আয়োজক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ২৪—২৬ মে ২০২২। ১৫. অধিবেশন সভাপতি, ‘বিদ্রোহী কবিতার ১০০ বছর’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার—ওয়েবিনার, আয়োজক: নজরুল সেন্টার ফর সোশ্যাল এন্ড কালচারাল স্টাডিজ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আসানসোল, ভারত, ২৯—৩০ জুলাই ২০২২। ১৬. প্রবন্ধ উপস্থাপক, ২দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার, আয়োজক: শ্রীকৃষ্ণ কলেজ (কল্যাণী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত) পশ্চিমবঙ্গ, ভারত, ২৪ এপ্রিল ২০২১। ১৭. অধিবেশন সভাপতি, ১ম জাতীয় কনফারেন্স ২০২৫, আয়োজক: কলা ও মানবিক অনুষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, ২৮ জুন ২০২৫। |
| Program | Course | Session | Course Outline | Course Materials |
|---|