গত ২৭শে ফেব্রুয়ারি'২০২৫ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগেে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অন্যান্য অতিথিরা হলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার উদ্দিন, পেনিনসুলা কনসোরটিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ এন শাহীন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, তারুণ্যের উৎসবের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র উপদেষ্টা, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এতে বিভিন্ন দপ্তর ও বিভাগের বেশ কিছু প্রজেক্ট ডিসপ্লে, কুইজ কম্পিটিশন, ক্রিকেট টুর্নামেন্ট সহ অন্যান্য আয়োজন ছিল। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্টল প্রজেক্ট ডিসপ্লেতে প্রথম স্থান অর্জন করে। এছাড়া কুইজ কম্পিটিশনে ১৩ তম ব্যাচের শান্ত প্রথম স্থান অর্জন করে।